চুয়াডাঙ্গায় দুই ফার্মেসির মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
চুয়াডাঙ্গায় দুই ফার্মেসির মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুই ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার সদর হাসপাতাল সড়কের দুই পাশের বিভিন্ন ফার্মেসি ও ওষুধের দোকানে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম ও আমজাদ হোসেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঔষধ আইনে আয়শা ফার্মেসির মালিক ওহিদুল ইসলামকে পাঁচ হাজার ও আব্দুল্লাহ ফার্মেসির মালিক জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য ফার্মেসিগুলোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)