দামুড়হুদায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
দামুড়হুদায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন শিল্পী খাতুন (২৮), রোজিনা খাতুন (২৫) ও মানিক (২৭)। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে দামুড়হুদার উজিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মিজারের স্ত্রী শিল্পী খাতুন, মানিকের স্ত্রী রোজিনা খাতুন ও জান মহাম্মদের ছেলে মানিককে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাঁদের বাড়ি তল্লাশি করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একই গ্রামের মৃত জিনারের ছেলে মিজার পালিয়ে যান। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মিজারকে পলাতক আসামি করে মামলা করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)