চুয়াডাঙ্গায় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
চুয়াডাঙ্গায় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় ওয়াপদা-সংলগ্ন পিএসইউএস ট্রেনিং রুমে এ আয়োজন করে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা (পিএসইউএস) ও বাংলাদেশ তামাকবিরোধী জোট। পিএসইউএসেরর নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। পিএসইউএসের সহকারী সমন্বয়ক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। আরও বক্তব্য দেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান,ওয়াপের নির্বাহী পরিচালক জাভেদ উদদৌলা, পল্লী উন্নয়ন সংস্থা (পাস) এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)