আলমডাঙ্গা উপজেলা আ.লীগের বিবৃতি

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
আলমডাঙ্গা উপজেলা আ.লীগের বিবৃতি ছবির ক্যাপশন:
ভাংবাড়িয়া ও জামজামিতে ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ও জামজামি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। উভয়ের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভাংবাড়িয়া ও জামজামি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করেছে। অথচ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, ভাংবাড়িয়া ইউনিয়ন ও জামজামি ইউনিয়নে কতিপয় ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে পুনরায় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করছে। যা সম্পূর্ণ গঠনতন্ত্র বহির্ভূত। যারা এভাবে কমিটি গঠন করছে, তাদের এহেন কর্মকা- থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)