দামুড়হুদায় মাদক ব্যবসায়ীসহ আটক ৪

আপলোড তারিখঃ 2019-10-13 ইং
দামুড়হুদায় মাদক ব্যবসায়ীসহ আটক ৪ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ চারজন মাদকসেবীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (৪৮), কালু (৩২), স¤্রাট (২৫) ও মিরাজ আলী। গতকাল শনিবার রাত আটটার দিকে দামুড়হুদা দশমীপাড়া থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুজ্জামান ফোর্স নিয়ে দামুড়হুদার দশমীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দশমী পাড়ার মৃত হাজারী ম-লের ছেলে মাদক ব্যবসায়ী পাঁচটি মাদক মামলার আসামি শফিকুল ইসলাম লাল্টু, পুরাতন হাউলীর আব্দুস ছাত্তারের ছেলে মাদকসেবী কালু, চিৎলা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে স¤্রাট ও চারুলিয় গ্রামের আক্কাস আলীর ছেলে মিরাজ আলীকে আটক করেন তাঁরা। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ শ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)