চুয়াডাঙ্গা পৌর এলাকায় সিসি ঢালাইকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-10-13 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সিসি ঢালাইকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড সবুজপাড়ার পৌরসভার রাস্তা হতে মুকুলের বাড়ি পর্যন্ত ৪ শ ফুট পুরাতন সোলিং রাস্তা সিসি ঢালাইকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের প্রতিনিধি গোলাম মোর্তুজা, স্থানীয় মুরব্বি আব্দুল হান্নান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম মুকুল, জাফর আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, নার্গিস জাহান, এমটি অ্যান্ড এস এস কনসোটিয়াম গোপালগঞ্জের ম্যানেজার মো. ফারুক মোল্লা, ইঞ্জিনিয়ার মো. ফোরকান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় এডিবির অর্থায়নে এ পুরাতন সোলিং রাস্তা সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় মুরব্বি আব্দুল হান্নান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)