শিশুদের জন্য ফাউন্ডেশন পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2019-10-13 ইং
শিশুদের জন্য ফাউন্ডেশন পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল ও লাইব্রেরি পরিদর্শনের সময় শিশুদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছাস্বরূপ বই উপহার দেন প্রতিষ্ঠানের সভাপতি ফকরুল ইসলাম। পরিদর্শনকালে চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাব্বিলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেজর জেনারেল যুবায়ের সালেহীন কর্তৃক প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি অসহায় ও এতিম শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান এবং এটি সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। বর্তমানে এ স্কুলে ৩৫ জন শিশু শিক্ষা গ্রহণ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)