চুয়াডাঙ্গায় ভিন্ন আয়োজনে ‘শরৎ-আবাহন’

আপলোড তারিখঃ 2019-10-12 ইং
চুয়াডাঙ্গায় ভিন্ন আয়োজনে ‘শরৎ-আবাহন’ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘শরৎ আজি বাজায় এ কী ছলে, পথ ভোলানো বাঁশি’ প্রতিপাদ্যে ভিন্ন আয়োজনে শরৎ-আবাহন করেছেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘শরতের বার্তা নিয়ে আমাদের মধ্যে শিউলি আসে, আসে কাশফুল। প্রকৃতিতে কী অসাধারণ সুন্দরের হাতছানি। কিন্তু সেই অনুভূতিগুলো দিন দিন কেমন জানি মলিন হয়ে যাচ্ছে। এক অন্য রকম আনন্দের আবাহন নিয়ে আমাদের মধ্যে শরৎ আসে। শরতের এ আনন্দ-আবাহন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। এটাই প্রত্যাশা’। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা শিরিন বলেন, ‘শুভ্রতা ছড়াতে আবারও এল শরৎকাল। শরতের মুগ্ধতায় সেজেছে প্রকৃতি। ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর পালাবদলে প্রকৃতির ন্যায় মানুষের মনও প্রশান্তি পায় শরতে।’ এরপর শরৎ-কথন বন্দনা করেন ফিরোজা খাতুন, আবৃত্তি করেন আনছার আলী ও শান্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী মাহমুদা জামান পলি, রাবেয়া মৌসুমি, মাইমুনা জান্নাত মেধা, জয়নব পুতুল, সিনথিয়া আক্তার রিমি, শাওন কুমার রায়, মিম, আসাবুল হক, লায়লা শিরিন ও অতিথি শিল্পী রকিবুল হাসান রবিন। এর আগে বুয়েট শিক্ষার্থী প্রয়াত আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী হিরন উর রশিদ শান্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)