আমিষের চাহিদা পূরণে ডিমের গুরুত্ব অপরিসীম

আপলোড তারিখঃ 2019-10-12 ইং
আমিষের চাহিদা পূরণে ডিমের গুরুত্ব অপরিসীম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব ডিম দিবস উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব ডিম দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ-মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই’। চুয়াডাঙ্গা: ‘সুস্থ-মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ছুফি রফিকুজ্জামান, রাফিদ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির এজিএম সাজ্জাদ হোসেন শাহিন, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামিমুজ্জামান। বক্তারা বলেন, ডিম খেতে কোনো বয়স লাগে না। জন্মের আগে থেকেই মায়ের শরীরে পুষ্টির চাহিদা পূরণের মধ্য দিয়ে ডিমের কার্যকারিতা শুরু হয়। এরপর জীবনের প্রতিটি ধাপেই ডিমের পুষ্টি দরকার। শৈশব-কৈশোর-যৌবন এবং জীবনের বাকিটা সময় শরীরের জন্য মূল্যবান অত্যাবশ্যকীয় আমিষের চাহিদা পূরণে ডিমের গুরুত্ব অপরিসীম। তাই ডিমকে সঠিকভাবে প্রমোট করতে হবে। মেহেরপুর: ‘সুস্থ-মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মো. আখতারুজ্জামান, সহকারী কমিশনার সুজন দাশগুপ্ত ও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিউদ্দিন, খামারি জাহিদ হোসেন প্রমুখ। এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)