মহেশপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা

আপলোড তারিখঃ 2019-10-12 ইং
মহেশপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর পিতা মহেশপুর থানায় একটি মামলা করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পার্শ্ববর্তী কালুহাটি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র রাশেদুল তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে ধর্ষণ করে। এ ঘটনার পর মেয়েটি বাড়ি এসে তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর মেয়ের পিতা বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে মহেশপুর থানায় রাশেদুল ইসলামকে আসামি করে ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত রাশেদুল ইসলাম পলাতক রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)