ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-12 ইং
ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. অনোয়ার হোসেন। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেণ্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নুরুল আহমেদ, রফিকুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের আমজাদ, সাহিত্য সম্পাদক মীনা পারভীন, সদস্য আবু লায়েছ লাবলু প্রমুখ। নির্বাহী কমিটির সভায় সংগঠনকে আরও গতিশীল এবং মেহেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সংগঠনের সাহিত্য পত্রিকা ‘¯্রােত’-এর ১৮৪তম বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে। ‘¯্রােত’-এর বিশেষ সংখ্যায় লেখা পাঠানোর জন্য সংগঠনের সদস্যসহ আগ্রহী লেখকদের সংগঠনের সাধারণ সম্পাদকের কাছে ৩০ অক্টোবরের মধ্যে লেখা জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)