মেহেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-10-11 ইং
মেহেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৪৭ পিস ইয়াবা বড়িসহ সজীব (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক থেকে তাঁকে আটক করা হয়। আটক সজীব চুয়াডাঙ্গা জেলার মাখালডাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে। এ বিষয়ে মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অভিযান চালিয়ে সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)