গাংনীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় খবির গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-10-11 ইং
গাংনীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় খবির গ্রেপ্তার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে খবির নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার হিন্দা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া খবির হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার চায়েন উদ্দীনের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করার অভিযোগে খবির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাবি খবির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। যার মামলা নম্বর ১০, তারিখ ১০-১০-১৯ইং। প্রতিবন্ধী ওই নারীর ভাবি হিন্দা গ্রামের রিক্তা খাতুন জানান, ধর্ষণের কারণে তাঁর প্রতিবন্ধী ননদ গর্ভবতী হয়ে পড়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুন প্রতিবন্ধী ওই নারীকে তাঁর বাড়ির পাশের একটি পাটখেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন খবির। এরপর গর্ভবতী হয়ে পড়েন ওই নারী। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে আর মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে ধর্ষণ মামলার আসামি খবিরকে।॥

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)