মুন্সিপুরে ফেনসিডিলসহ সোহেল রানা আটক

আপলোড তারিখঃ 2019-10-11 ইং
মুন্সিপুরে ফেনসিডিলসহ সোহেল রানা আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ পাঁচ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা নামের একজনকে আটক করেছে। আটক হওয়া সোহেল রানা মুন্সিপুর মসজিদ পাড়ার তেঁতুল ওরফে তেলার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মুন্সিপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রওশন আলী ফোর্স নিয়ে মুন্সিপুর গ্রামের তেঁতুল ওরফে তেলার ছেলে সোহেল রানাকে মুন্সিপুর মসজিদ পাড়া থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)