চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত নবকুমারের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-10-11 ইং
চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত নবকুমারের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মোমিনপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নবকুমার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গুরতর অসুস্থ অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের পাচ্চু দত্তের ছেলে নবকুমার তিন দিন যাবৎ ডায়রিয়ায় ভুগছিলেন। স্থানীয়ভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমা ইয়াসমিন নবকুমারের পরিবারের বরাত দিয়ে বলেন, তিন দিন যাবৎ ডায়রিয়ায় ভুগছিলেন নবকুমার। গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হলে অবশ্যই দ্রুত রেজিস্ট্রার্ড চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)