কালুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি!

আপলোড তারিখঃ 2019-10-10 ইং
কালুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি! ছবির ক্যাপশন:
মেহেরপুর দরবেশপুরের আলোচিত জোড়া খুনের ঘটনা মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের জোড়া খুনের ঘটনায় আবুল কালাম আজাদ কালু নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক কালু চুয়াডাঙ্গা জেলার কলাবাড়িয়া রামনগর গ্রামের আজিজুল হকের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় কালু মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা তাঁর জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানায় উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, কালুর কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে। মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারের একটি চায়ের দোকান থেকে কালুকে আটক করে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়। পরে সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে একই মামলায় গত ২২ সেপ্টেম্বর আব্দুল হালিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামে মাছ ব্যবসায়ী যুবলীগের নেতা রোকনুজ্জামান ও হাসান নামের দুজনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মামলা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)