বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-10-10 ইং
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুরের শিশু সংগঠন অংকুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মেহেরপুরের শিশু সংগঠন অংকুরের সভাপতি স্কুলছাত্র নাছিম রানা বাধন, শিশু সংগঠন এনসিটিএফের সভাপতি এস এম মেহেরাব হোসেন, কলেজছাত্র খন্দকার আসিফ, ওয়াহিদ, স্কুলছাত্র ইনান, সুমন, সৈকত, রিপন, সাজু, তানভীর, নিপু, জাঈম, কাওসার, রোহানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা মানববন্ধনে অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)