আবরার হত্যাকা-, ১০ জন পাঁচ দিনের রিমান্ডে

আপলোড তারিখঃ 2019-10-09 ইং
আবরার হত্যাকা-, ১০ জন পাঁচ দিনের রিমান্ডে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামিরা হলেন, মেহেদি হাসান রাসেল, মুস্তাকিম ফুয়াদ, আশিকুল ইসলাম বিটু, মুজতবা রাফিদ, ইফতি মোশাররফ সকাল, অমিত সাহা, সেফায়েতুল ইসলাম জিওন, অনিক সরকার, ইশতিয়াক মুন্না এবং খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির। গত রবিবার মধ্যরাতে ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা এ মামলার আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রিমান্ডে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)