নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2019-10-09 ইং
নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা-ভাঙচুর বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আহত নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া যায়। আহত ব্যক্তিরা হলেন আলুকদিয়া দাসপাড়ার বিমল কুমার দাসের ছেলে অনন্ত কুমার দাস (৩৭), রাজ কুমার দাসের মেয়ে মাধবী দাস (২০) ও পাশের মণিরামপুর গ্রামের মৃত কাঠিরাম শর্মার ছেলে রঞ্জিত কুমার শর্মা (৫৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে আলুকদিয়া দাসপাড়ার ভাদু দাসের ছেলে প্রকাশ দাস, বিকাশ দাস, পলাশ দাস, বিকাশের ছেলে আকাশ দাস, প্রকাশের ছেলে প্রণব দাসসহ একই পরিবারের কয়েকজন অনন্ত দাসের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা অনন্ত দাসের বাড়িঘর ভাঙচুর করেন। বাধা দিতে এলে অনন্ত, মাধবী ও রঞ্জিতকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তাঁরা। এ সময় হামলাকারীরা মাধবী দাসের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাঁদেরও হুমকি-ধামকি দিয়ে যান তাঁরা। এ ঘটনার পর রাতে অনন্ত কুমার দাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)