ডাকবাংলার ত্রিমোহনীতে চাউল কল মালিক সমিতির সাধারণ সভা

আপলোড তারিখঃ 2019-10-09 ইং
ডাকবাংলার ত্রিমোহনীতে চাউল কল মালিক সমিতির সাধারণ সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর ত্রিমোহনী চাউল কল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ত্রিমোহনীর মুনসুর প্লাজায় আসন্ন ২১ অক্টোবরের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাজি রুস্তম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দীন আল মামুন, সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. ওহাব মেম্বার, নাজমুল হক তুর্ফি, শহিদুল ইসলাম শহিদ মেম্বার, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ বিশ্বাস, সমাজসেবক মহরম আলী পাঠান, বিশিষ্ট চাল ব্যবসায়ী কামাল উদ্দিন, আফছার ম-ল, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ম-লসহ ব্যবসায়ীরা। ত্রিমোহনী চাউল কল মালিক সমিতির সভাপতি পদে হাজি মো. মোয়াজ্জেম হোসেন ও সাত্তার মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন ভা-ারী, আলতাফ হোসেন ও আরশাদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠানে সব প্রার্থী তাঁদের নিজ নিজ অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)