মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইনের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রথমে মেহেরপুর জেলা সরকারি গ্রন্থাগারের অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। অভিযানে গ্রন্থাগারের বেশকিছু ভুয়া বিল-ভাউচার পাওয়া যায়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা নাসিরুল্লাহ হুসাইন জানান, কম্পিউটার ক্রয়-সংক্রান্ত একাধিক ভুয়া ভাউচার পাওয়া গেছে। এখানে কোনো কিছু ক্রয় না করে বিল-ভাউচার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, জেলা সরকারি গ্রন্থাগারিক ইমদাদুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে দুদকের এ টিম মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইন জানান, ১০৬-এর অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের দুটি সরকারি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের গত দুই বছরের নথি পর্যালোচনা করে বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়া কম্পিউটার ক্রয় ও বই ক্রয় বাবদ বেশ কিছু ভুয়া ভাউচার পাওয়া যায়। নাসিরুল্লাহ হুসাইন আরও জানান, ‘মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানের সময় আমরা মেইন গেট বন্ধ করে দিয়ে সবার কাছে জিজ্ঞাসা করেছি। আমি ওই সময় এখানে কোনো দালাল পাইনি। সেবা গ্রহীতাদের কাছে জানতে চেয়েছি, তাঁরা কোনো হয়রানির শিকার হচ্ছে কি না, তাঁরা সবাই পজেটিভলি বলেছে, কেউ কোনো অভিযোগ দেননি। মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল একই কাজে সেবা গ্রহীতাদের সাত-আটবার আসা লাগে। এ বিষয়ে সেবা গ্রহীতাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, তাঁদের কারও কারও সর্বোচ্চ দুই-তিনবার আসা লেগেছে। পরে আমরা উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)