প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময় ছবির ক্যাপশন:
আসন্ন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। এ সময় তিনি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আগামী ১৪ অক্টোবর পঞ্চম ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীরা নির্বাচন কমিশনারের কাছে এ দুই উপজেলায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, সবার সহযোগিতায় পঞ্চম ধাপের নির্বাচন সুঞ্চু করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম, নির্বাচন কর্মকতা রোকনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। উল্লেখ্য, ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে থেকে নারীসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)