ঝিনাইদহ গণপূর্ত অফিস পরিদর্শনে দুদক উপপরিচালকের

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
ঝিনাইদহ গণপূর্ত অফিস পরিদর্শনে দুদক উপপরিচালকের ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ গণপূর্ত অফিস পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল নয়টার দিকে দুদক যশোর আঞ্চলিক অফিসের উপপরিচালক নাজমুস সায়াদাত ঝিনাইদহ গণপূর্ত বিভাগ পরিদর্শন করে ১০ কোটি টাকা লোপাটের বিষয়ে খোঁজখবর নেন। চার ঘণ্টা অবস্থানকালে তিনি গণপূর্ত অফিসের ঠিকাদারী কাজের নথি দেখেন ও নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখকে জিজ্ঞাসাবাদ করেন। পরে দুদকের উপপরিচালক জুনের আগে কাজ দেখিয়ে বিল তুলে নেওয়া ঠিকাদারী কাজ তড়িঘড়ি করে এখন করা হচ্ছে কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ কোনো উত্তর দিতে পারেননি। দুদকের উপপরিচালক নাজমুস সায়াদাত পরে নির্বাহী প্রকৌশলীর বাসভবন মেরামতের কাজ পরিদর্শন করেন। তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, ‘আমি আরেকবার আসব। সে দিন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’ উল্লেখ্য, ঝিনাইদহ গণপূর্ত বিভাগে জাল ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ১০ কোটি টাকা লোপাট-সংক্রান্ত বিষয়ে একাধিক খবর পত্রিকায় প্রকাশিত হলে দুদক সরেজমিন ঘটনাটি তদন্ত করতে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)