দর্শনা রামনগরে এক কেজি গাঁজাসহ মোতালেব আটক

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
দর্শনা রামনগরে এক কেজি গাঁজাসহ মোতালেব আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোতালেব (৪০) নামের একজনকে আটক করেছে। আটক হওয়া মোতালেব দর্শনা রামনগরের ইয়াসতুল্লাহর ছেলে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে রামনগর বাগদিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনার রামনগরে এক ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় রামনগর গ্রামের ইয়াসতুল্লাহর ছেলে মোতালেবকে তিনি আটক করেন। পরে দেহ তল্লাশি করে তাঁর কোমর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)