ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১৭ অক্টোবর শুরু হবে, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে দুই ধাপে এ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। বেলা একটা হতে দুইটা পর্যন্ত থাকবে মধ্যাহ্ন বিরতি। প্রথম ধাপে ৩২ জন, দ্বিতীয় ধাপে ৩১ জনসহ মোট ৬৩ জন প্রার্থীর প্রতিদিন মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামে তাঁদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে। যেসব প্রার্থী ১৫ অক্টোবরের মধ্যে প্রবেশপত্র পাবেন না, তাঁরা ১৬ অক্টোবর অফিস চলাকালীন সময়ে ডুপ্লিকেট প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন।
১৭ অক্টোবর সকাল ১০টায় রোল নম্বর ৬৬০০৩৭৭-৬৬১৮১১০ পর্যন্ত মোট ৩০ জন আলমডাঙ্গা উপজেলা; ৬৬০০০৭৯-৬৬০০৩৩৮ পর্যন্ত ২ জন ও বেলা দুইটায় ৬৬০১১৮৭-৬৬১০০১৮ পর্যন্ত মোট ৩১ জন চুয়াডাঙ্গা সদর উপজেলা; ১৮ অক্টোবর সকাল সাড়ে নয়টায় ৬৬১০২৪৫-৬৬১৫৯৫৫ পর্যন্ত মোট ৩২ জন, বেলা আড়াইটায় ৬৬১৬১১২-৬৬১৮৪৪৮ পর্যন্ত মোট ৯ জন চুয়াডাঙ্গা সদর উপজেলা, ৬৬০০৩১৯-৬৬০৯২৭৪ পর্যন্ত মোট ২২ জন দামুড়হুদা উপজেলা; ১৯ অক্টোবর সকাল ১০টায় ৬৬১০০৩৫-৬৬১৭১৯৩ পর্যন্ত মোট ৩২ জন, বেলা দুইটায় ৬৬১৭৮৬৯-৬৬১৮৬০২ পর্যন্ত মোট ৪ জন দামুড়হুদা উপজেলা এবং ৬৬০৩৪১৭-৬৬১৭২৮৪ পর্যন্ত মোট ২৭ জন জীবননগর উপজেলা প্রার্থীদের মৌখিক পরীক্ষায় জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। জেলার ৪টি উপজেলার ১৯ হাজারের অধিক প্রার্থী অনলাইনে প্রার্থিতার আবেদন করেন। চলতি বছরের ২০ জুন লিখিত পরীক্ষায় জেলার ১৮ হাজার ৬৬১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। গত ১৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৮৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করে।
