ঝিনাইদহে ফেনসিডিলসহ ক্লিনিকের মালিক আটক

আপলোড তারিখঃ 2019-10-07 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ ক্লিনিকের মালিক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর এলাকায় ৩৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার নামের এক ক্লিনিকের মালিককে আটক করেছে বিজিবি। আটক আবুল বাশার মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের সামছুল হকের ছেলে। আবুল বাশারের ভৈরব বাজার ও জিন্নাহনগর বাজারে মডার্ন ক্লিনিক নামের দুটি বেসরকারি হাসপাতাল আছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপপরিচালক মেজর কামরুল হাসান গণমাধ্যমকর্মীদের জানান, গতকাল রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিকের মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেনসিডিলসহ মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তাঁর ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল, নগদ ৩ হাজার টাকা ও ১৩৫ সিসি কালো রঙয়ের একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে তাঁর নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)