দামুড়হুদায় গাঁজাসহ মুক্তারপুরের মিনারুল আটক

আপলোড তারিখঃ 2019-10-07 ইং
দামুড়হুদায় গাঁজাসহ মুক্তারপুরের মিনারুল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল জালালের ছেলে মিনারুল ইসলাম (৪৫)। গতকাল রোববার সকাল নয়টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন ফোর্স নিয়ে দামুড়হুদা সোনালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল জালালের ছেলে মাদক ব্যবসায়ী মিনারুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁর দেহ তল্লাশি করে এক শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ মর্মে দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)