প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্পাসডাঙ্গা বাজারের আল্লাহর দান হোটেলকে এক হাজার টাকা, মিষ্টি ভান্ডারকে এক হাজার টাকা ও সাঈদ বীজ ভান্ডারকে পাঁচ শ টাকা জরিমানা করেন তিনি।
