ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি পদে মো. সফিকুল ইসলাম পিটু, সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, যুগ্ম সম্পাদক মো. মুনজুরুল জাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম হাসান টুটুলসহ মোট ১৭১ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
