দর্শনায় ১০ লিটার মদসহ আলমুছ আটক

আপলোড তারিখঃ 2019-10-06 ইং
দর্শনায় ১০ লিটার মদসহ আলমুছ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার মদসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার উজলপুর গ্রামের ছাদ আলীর ছেলে আলমুছ (৪৫)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে উজলপুর গ্রামের ছাদ আলীর ছেলে আলমুছকে আটক করেন তিনি। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বোতল থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)