দামুড়হুদার কলাবাড়িতে বন্ধুর কোপে বন্ধু জখম

আপলোড তারিখঃ 2019-10-06 ইং
দামুড়হুদার কলাবাড়িতে বন্ধুর কোপে বন্ধু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় খেলার সময় বাগবিত-ায় জড়িয়ে বন্ধুর কোপে মুন্নাদ (১১) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন মুন্নাদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত মুন্নাদ দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে কলাবাড়ি গ্রামের মাঠপাড়ার মনোয়ার হোসেনের ছেলে ও কলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল বিকেলে এলাকার একটি কাঁঠালবাগানে বন্ধুদের সঙ্গে খেলা করছিল মুন্নাদ। খেলার সময় একই এলাকার ইমরান আলীর ছেলে তার বন্ধু মাহফুজের সঙ্গে বাগবিত-া বাঁধে। একপর্যায়ে মাহফুজ তার হাতে থাকা একটি হাঁসুয়া দিয়ে মুন্নাদের পিঠে কোপ মেরে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মুন্নাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুন্নাদকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)