হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-10-05 ইং
হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার জাতি ধর্ম-নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে কাজ করছে। হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। কারণ হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল। গতকাল শুক্রবার সকাল ১০টা দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার এস. এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ডা. অলোক কুমার দাস, সাংস্কৃতিককর্মী শ্বাশত নিপ্পন চক্রবর্তী, বামনপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি চায়না দাস প্রমুখ। এ সময় প্রতিমন্ত্রী সদর উপজেলার ১৩টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনে আর্থিক সহযোগিতা হিসেবে ৫ শ কেজি চালের মূল্য হিসেবে নগদ টাকা প্রদান করেন। এ দিনই সন্ধ্যার পর থেকে মেহেরপুরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)