চিৎলা ইউনিয়ন আ.লীগ নেতা মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-10-05 ইং
চিৎলা ইউনিয়ন আ.লীগ নেতা মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চির নিদ্রায় শায়িত হলেন আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোহাম্মদ আলী শাহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুলপালা প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, গত পরশু বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নেয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেখান থেকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)