আলমডাঙ্গায় ছিনতাই মামলায় অভিযুক্ত সাহাবুল আটক

আপলোড তারিখঃ 2019-10-05 ইং
আলমডাঙ্গায় ছিনতাই মামলায় অভিযুক্ত সাহাবুল আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক: মোটরসাইকেল ও টাকা ছিনতাই মামলায় অভিযুক্ত আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের মহিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কেশবপুর গ্রাম থেকে তাঁকে আটক করে আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল। জানা যায়, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের রমজান মালিতার ছেলে সোহরাব হোসেন ওরফে ছোট বাবু কয়েক দিন আগে মোটরসাইকেরযোগে মিরপুর উপজেলার মালিহাদে গরু কিনতে যাচ্ছিলেন। পথের মধ্যে কেশবপুরের মাঠে পৌঁছালে পূর্বের নারীঘটিত একটি ঘটনার জের ধরে মোড়ভাঙ্গা গ্রামের নবীছদ্দীনের ছেলে মহিবুল ইসলাম তাঁকে মারধর করে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার পর ছোট বাবু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় থানার এসআই আশিক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি হিসেবে মহিবুলকে গ্রেপ্তার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)