শিক্ষার্থীর মৃত্যু, বাড়তে পারে নিহতের সংখ্যা

আপলোড তারিখঃ 2019-10-04 ইং
শিক্ষার্থীর মৃত্যু, বাড়তে পারে নিহতের সংখ্যা ছবির ক্যাপশন:
ট্রেনের ইঞ্জিনের ব্রেক ফেল হয়ে প্রচ- গতিতে বগিতে ধাক্কা সমীকরণ প্রতিবেদন: রংপুরে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে রংপুরের কাউনিয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর বিকেল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন ঘোরাচ্ছিলেন। এসময় ইঞ্জিনের ব্রেক ফেল হলে প্রচ- গতিতে বগিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের এক শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান এবং আহত হন অন্তত ৬০ জন যাত্রী। খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফাসার সার্ভিস কর্মীরা ঘটনান্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুত্বর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)