চুয়াডাঙ্গার বেগনগরে ফেনসিডিলসহ চঞ্চল আটক

আপলোড তারিখঃ 2019-10-04 ইং
চুয়াডাঙ্গার বেগনগরে ফেনসিডিলসহ চঞ্চল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের চারমাইল বেগনগরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাসেল হোসেন চঞ্চল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক হওয়া চঞ্চল বেগনগর গ্রামের মোছাদুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নিজের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার কর্মকর্তারা জানতে পারেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল বেগনগর গ্রামে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ নিজের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মোছাদুল ইসলামের ছেলে রাসেল হোসেন চঞ্চলকে তাঁর বসতবাড়ি থেকে আটক করেন। এ সময় তাঁর ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১১ বোতল ফেনসিডিল। গতকালই আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)