মেহেরপুরের পাটকেলপোতায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপলোড তারিখঃ 2019-10-04 ইং
মেহেরপুরের পাটকেলপোতায় সড়ক দুর্ঘটনায় আহত ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদি: মেহেরপুর সদরের পাটকেলপোতা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে শিমুল (২০), মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের হাসান ডিলারের ছেলে সাইফুল ইসলাম (২০) ও গাংনী উপজেলার কসবা গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০)। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল ভোরে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৭১৭২) মেহেরপুর যাওয়ার পথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক মেহেরপুর সদরের পাটকেলপোতা নামক স্থানে পৌঁছালে ট্রাকটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা যাত্রী শিমুল, সাইফুল ও আব্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বারাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেন। এ দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)