ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীকে ছত্রাকযুক্ত হার্টের ট্যাবলেট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এক রোগীকে হাসপাতাল থেকে সরবরাহ করা এক পাতা (১০টি) ক্লোপিডোগরেল ৭৫ ও অ্যাসপিরিন ট্যাবলেট দেওয়া হয়। এর মধ্যে ছত্রাকযুক্ত ওষুধ পাওয়া যায়।
অভিযোগকারী বলেন, ‘আজ (গতকাল) সকালে হাসপাতালে ডাক্তার দেখালে আমাদের রোগীকে হাসপাতালে থেকে ক্লোপিডোগরেল ৭৫ ও অ্যাসপিরিন ট্যাবলেট দেওয়া হয়। পরে বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ার সময় ওষুধে ছত্রাক দেখি। আমরা বিষয়টি নিয়ে হাসপাতাল তত্ত্ববধায়ক তাহাজ্জেল হোসেনের কাছে গেলে তিনি কোনো কথায় শুনতে চাননি। পরে তত্ত্বাবধায়ক বলেন, `এ ওষুধ এখানে আছে, এটার জন্য আমি দায়ী নই। আপনারা যা পারেন করেন, আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই।`’
এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল কবীরের কাছে অভিযোগ করা হলে তিনি বলেন, ‘আমার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার সঙ্গে আমার ফোনে কথা হবে।’ এ সময় তিনি কয়েকটি ওষুধ ভেঙে দেখে বলেন, এ ওষুধের গুণগত মান যারা পরীক্ষা করতে পারেন, তাঁরাই বলতে পারবেন এ ওষুধের গুণগতমান ঠিক আছে কি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওষুধের রঙ কিছুটা ফেইড হয়েছে, চকচকে সাদাটা নেই। তিনি আরও বলেন, ‘এটা আমাদের সরকার থেকে সাপ্লাই দেয়। এখন পর্যন্ত এর ডেট শেষ হয়নি, এটার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত আছে।’ পরে তিনি বলেন, স্টোর কিপারকে বলা হয়েছে, এটা বিতরণ এখন বন্ধ রাখার জন্য। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা হবে কোনো সমস্যা আছে কি না।
