সাদেকপুরে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা!

আপলোড তারিখঃ 2019-10-03 ইং
সাদেকপুরে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুরে জুয়েল (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় বেনীপুর হাইস্কুলের ছাত্র জুয়েল সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। সাদেকপুর গ্রামের একটি মাঠের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুনে গ্রামবাসী ছুটে যায়। এ সময় তাঁরা সেখানে স্কুলছাত্র জুয়েলের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দেয়। শৈলকুপা কুচয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক পিয়ার আলী খবরের সত্যতা স্বীকার করে জানান, কে বা কারা এ হত্যাকা- ঘটাল, তা তদন্ত শেষে জানা যাবে। গ্রামবাসী জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জুয়েল কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়। সেখান থেকে সে বাড়ির পাশে একটি দোকানে বসেছিল। তারপর থেকে কেউ তার সন্ধান দিতে পারেনি। পরে মাঠের মধ্যে চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গেলে জুয়েলের গলাকাটা লাশ দেখতে পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)