ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পূজাম-প কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিভিন্ন পূজাম-প কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জোয়ার্দ্দার। গতকাল বুধবার আলমডাঙ্গা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘এ দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে উৎসব পালন করে আসছে। কেউ এ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো মন্দির সংস্কারের জন্য যদি সহযোগিতার প্রয়োজন হয়, সেটি আমি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন।’ এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগতভাবে আলমডাঙ্গার ৩৬টি পূজাম-পের জন্য ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. আমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ¦ হাসান কাদির গনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রশান্ত অধিকারী, সত্য নারায়ণ মন্দির কমিটির সহসভাপতি সুনিল অধিকারী, জেলা সদস্য সমীর দে, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনিন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, পৌর সভাপতি লিপন বিশ্বাস, সম্পাদক পলাশ আচার্য্য, আলমডাঙ্গা পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সাধারণ সম্পাদক জয় বিশ^াস ও সুশিল কুমার ভৌতিকা।
