আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে উপসচিব শামসুল আলম

আপলোড তারিখঃ 2019-10-03 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে উপসচিব শামসুল আলম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামসুল আলম। গতকাল বুধবার সকাল নয়টার দিকে তিনি এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রবেশ পথের রাস্তা, পরিত্যক্ত কোয়ার্টার ভবন, পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের বিভিন্ন রুম ও বাউন্ডারি প্রাচির ভালোভাবে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিপক কুমার সাহা, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শামসুল আলম, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গনেশ চন্দ্র সিংহ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আতাবুল ম-ল, পরিবার কল্যাণ পরিদর্শক আরিফুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাপলা খাতুন প্রমুখ। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)