ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপলোড তারিখঃ 2019-10-03 ইং
ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সব প্রকার যানবাহন। ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাঁদের ক্লাস ও পরীক্ষা। গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে এক ঘণ্টা পর সড়ক অবরোধ বন্ধ করেন। শিক্ষার্থীদের গত মঙ্গলবার পর্যন্ত দেওয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেওয়ার কারণে গতকাল বুধবার আবারও সড়ক অবরোধ করেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)