চুয়াডাঙ্গায় হিন্দু-মুসলিম ধর্মীয় সম্প্রীতি সভা

আপলোড তারিখঃ 2019-10-03 ইং
চুয়াডাঙ্গায় হিন্দু-মুসলিম ধর্মীয় সম্প্রীতি সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু-মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এ সময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সভাপতি ও বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল হাবিবি এবং তালতলা সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ষষ্ঠী রঞ্জন কর্মকার। এ ছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলার সব পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)