জীবননগরে ফেনসিডিল ও মদ উদ্ধার করল বিজিবি

আপলোড তারিখঃ 2019-10-02 ইং
জীবননগরে ফেনসিডিল ও মদ উদ্ধার করল বিজিবি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার উপজেলার শিংনগর হালদারপাড়া থেকে এসব মাদক উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার উপজেলার শিংনগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় হালদারপাড়া মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন অভিযান চালিয়ে ধোপাখালী বিওপির বিজিবির মদস্যরা মাধবখালী গ্রামের কলাবাগানের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল মদ, যাদবপুর বিওপি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ফেনসিডিল, উথলী বিশেষ ক্যাম্প উপজেলার উথলী ক্যাম্পের সামনে পৃথক বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৯ ও ৫৭ বোতল ফেনসিডিল এবং জীবননগর বিশেষ ক্যাম্প জীবননগর ক্যাম্পের সামনে বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)