ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মো. কলিমুল্লাহ
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে আইনশৃঙ্খলাবিষয়ক বাজার কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
এ সময় মো. কলিমুল্লাহ বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সেই সঙ্গে দেশে মাদকদ্রব্য, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের মধ্যে মানুষ জড়িয়ে পড়েছে। এসব অন্যায় রুখতে পুলিশ রাত-দিন কাজ চালিয়ে যাচ্ছে। ইদানিং সরোজগঞ্জ বাজারে চুরির ঘটনা লক্ষ করা যাচ্ছে। এ বাজারের সিকিউরিটির জন্য বাজারের বিভিন্ন পয়েন্টে ২০টি সিসি ক্যামেরা বসানো হবে। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে এটি নিয়ন্ত্রণ করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) কবীর আহম্মেদ, সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি শাহাজান আলী পঁচা, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, কমিটির সদস্য শামসুল মিয়া, মজিবর রহমান, আব্দুল করিম লস্কর, আকিদুল ইসলাম, সেতু আহম্মেদ, শওকত স্যার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান (মানিক), সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই গোকুল চন্দ্র অধিকারী। এ ছাড়াও সভায় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
