ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন ও আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ৬৪ জেলার সব কর্মচারীদের একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে আট দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় মেহেরপুর জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরামের মেহেরপুর জেলা আহ্বায়ক রোকনুজ্জামান তুষার, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ওয়াাহিদ, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, সদস্যসচিব শাহিনুর রহমানসহ সব সদস্য। ২০১৫ সালে প্রদত্ত অষ্টম পে-স্কেল সংশোধনের বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য ও সময় নির্ধারণ সংখ্যা কমাতে হবে, সব পদোন্নতি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ তা বজায় রাখতে হবে, নি¤œ বেতনভোগীদের জন্য শতভাগ পেনশন চালু করতে হবে, স্মারকলিপিতে এসব দাবি উল্লেখ করা হয়।
