আলমডাঙ্গায় হোটেল মালিক ও ট্রাকচালককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-10-01 ইং
আলমডাঙ্গায় হোটেল মালিক ও ট্রাকচালককে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক ট্রাকচালক ও এক হোটেল মালিককে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আলমডাঙ্গা রেলস্টেশনের সামনের রাস্তার ওপর ট্রাক রেখে চলচলে বাধা সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর আওতায় কুষ্টিয়ার মজিবুল হকের ছেলে ট্রাকচালক আজিজুলকে (৩০) এক হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। অপর দিকে, আলমডাঙ্গা বাবুপাড়ার করিমের ছেলে নুর ইসলাম (৩২) তাঁর হোটেলে অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)