ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন:
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, শিক্ষক আনিসুজ্জামান, উপসহকারী মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু প্রমুখ।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপিত হয়েছে। আরআরএফ সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের উদ্যোগে ও পিকেএসএফের সহযোগিতায় গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ, শেখ শহিদুল ইসলাম ও আরআরএফ সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন ঝংকার ও আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, সানোয়ার হোসেন মল্লিক, বুলবুল আহমেদ, আরআরএফের স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, নুরাইয়া কুলছুম সুমি, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর:
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শফিউল আযম, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি রফিক-উল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশার্রফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ স্থানীয় নারীরা।
মানববন্ধনে জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা অবদান রাখছে। তাই প্রতিটি পরিবার থেকে কন্যা শিশুদের অধিকারগুলো নিশ্চিত করার আহ্বান জানান তিনি। মানববন্ধন শেষে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী:
জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ও মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশিল সমাজের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
