ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ভবনের পাশে বৃক্ষরোপণ করে ও বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান শেখ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, পৌর ছাত্রলীগের নেতা ইব্রাহীম শেখ ইমরান, সেবদুল, সালেকিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা সোহাগ, ফিরোজ আলম, মির্জা পিয়াস, টিপু সুলতান, হিমু, আরফিন সজীব, আরাফাত প্লাবন, এলাহি তৌফিক, গৌতম শর্মা, রাকিব, সুমন, হাসান, শোভন, রাইসুল, স্বাধীন, সোহাগ, শাওন, শেখ পিয়াল, জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের প্রচার সম্পাদক জাহিদ আহমেদসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
