আন্দুলবাড়ীয়ায় বাল্যবিবাহের কুফলবিষয়ক ওরিয়েন্টেশন

আপলোড তারিখঃ 2019-10-01 ইং
আন্দুলবাড়ীয়ায় বাল্যবিবাহের কুফলবিষয়ক ওরিয়েন্টেশন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক সংস্থা পিকেএসএফের সহযোগিতায় গত রোববার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)